রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

৭২ঘন্টার পর মিলল নিখোঁজ পর্যটকের সন্ধান — থানচির নাফাখুমে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লাশ উদ্ধার।

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫২১ সময় দেখুন
২৪

৭২ঘন্টার পর মিলল নিখোঁজ পর্যটকের সন্ধান — থানচির নাফাখুমে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লাশ উদ্ধার।

বিশেষ প্রতিনিধি
থানচি,বান্দরবান
১৫ নভেম্বর ২০২৫

থানচির নাফাখুম জলপ্রপাত এলাকায় তিন দিন আগে নিখোঁজ হওয়া এক পর্যটকের লাশ অবশেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের বিশেষায়িত ডুবুরি দল। আজ শুক্রবার দুপুর ১৫:৫৫ ঘটিকায় পুলিশ ও বিজিবির সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঝরনার গভীর পানির তলদেশ থেকে লাশটি উদ্ধার করে।

উদ্ধারকারীরা জানান, নাফাখুম এলাকার চারদিকে নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ও সমন্বয় কঠিন হয়ে পড়ে। তাছাড়া দুর্গম পাহাড়ি পথ, পাথুরে ধারা ও পানির তীব্র স্রোতের কারণে পুরো উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও টানা তিন দিনের চেষ্টায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সম্ভব হয়েছে।

নাফাখুমে নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় প্রশাসন, বিজিবি এবং পুলিশের সদস্যরা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা পরিচালনা করছিলেন। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য তা থানচি থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মতে, নাফাখুম–আমিয়াখুমসহ থানচির জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে প্রতিবছর পর্যটকদের ভিড় বাড়ছে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, নেটওয়ার্ক সুবিধা এবং অভিজ্ঞ গাইড ছাড়াই অনেক পর্যটক দুর্গম এলাকায় প্রবেশ করায় দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।

উদ্ধারকারী দলের সদস্যরা বলেন, “এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং গাইড ছাড়া এসব বিপদসংকুল এলাকায় না যাওয়া জরুরি।”

নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিন দিন ধরে অপেক্ষায় থাকা পরিবারও গভীর শোক ও হতাশার মধ্যে নিখোঁজ প্রিয়জনকে ফিরে পেলেন নিথর দেহে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD