শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন
২৬

৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি’ আদায়ের লক্ষ্যে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেল ৩টায় রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণকপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার ও মালোপাড়া এলাকায় প্রদক্ষিণ করে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। দেশে আর কোনো একদলীয় শাসনব্যবস্থা মেনে নেওয়া হবে না। জনগণের অংশগ্রহণ নিশ্চিত না করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তাঁরা আরও বলেন, “অনেকে দাবি করেন যে তারা পিআর পদ্ধতি বোঝেন না- এটি সত্য নয়, বরং তারা বুঝতে চান না। যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই পিআর পদ্ধতির বিপক্ষে কথা বলে। এই পদ্ধতিই দেশের রাজনীতিতে ভারসাম্য আনতে পারে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সক্ষম।”

বক্তারা অভিযোগ করে বলেন, “ধর্মীয় মূল্যবোধের নামে যা
রাজনীতি করে, তারাই নির্বাচনের সময় ধর্মীয় আবরণ ধরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা জানে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, তাই এখন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনায় ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শাহাদত হোসেন, মহানগর জামায়াতের শিল্প ও বাণিজ্য সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান এবং সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD