রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে ৫ প্লাটুন বিজিবি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৮ সময় দেখুন
৫৬

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫ প্লাটুন সদস্য। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা, মোড় ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকেই গোপালগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের অবস্থান লক্ষ্য করা যায়। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব কর্মসূচি যাতে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD