শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

১৫ আগস্ট টুঙ্গিপাড়ায় নেই আয়োজন, জোরদার নিরাপত্তা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪০ সময় দেখুন
৫০

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ঘটনায় তাঁর পরিবারের সদস্যসহ আরও কয়েকজন নিহত হন।

দীর্ঘদিন ধরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে দিনটি ঘিরে মাসব্যাপী কর্মসূচি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে নানা আয়োজন করা হতো।

তবে এবার টুঙ্গিপাড়ার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়। আওয়ামী লীগের কার্যক্রমও বন্ধ থাকায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে নেই দলীয় কোনো আয়োজন। অন্যান্য দিনের মতোই অনেকটা নীরব ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে টুঙ্গিপাড়ায়।

তবে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বঙ্গবন্ধুর সমাধিসৌধসহ টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ ও বিশেষ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও নজরদারি রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD