April 19, 2026, 7:57 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

সাদুল্লাপুরে ঝোপের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার। ‎

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, September 6, 2025
  • 421 সময় দেখুন

সাদুল্লাপুরে ঝোপের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার।

‎গাইবান্ধা প্রতিনিধি: মাহমুদুল হাবিব রিপন

‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে ঝোপের ভেতর থেকে মমতাজ বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‎নিহত মমতাজ বেগম ওই গ্রামের মৃত আ. মজিদ চৌধুরী ওরফে বাদশা মুন্সির স্ত্রী। তিনি শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরের আগে বাড়ির পেছনের ঝোপে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
‎খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
‎পুলিশের প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
‎এদিকে নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধের জের ধরে মমতাজ বেগমকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, নিহতের ছেলে, পুত্রবধূ ও ভাসুরের ছেলে এ ঘটনায় জড়িত থাকতে পারেন।
‎এ প্রসঙ্গে ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন,
‎পরিস্থিতি নিয়ন্ত্রণে নিহতের তিন ছেলে আব্দুল গফুর, নুর আলম, সজীব এবং পুত্রবধূকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD