April 19, 2026, 6:04 pm
শিরোনাম :
প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ

সরিষাবাড়ী উপজেলায় ভুয়া এনজিও প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমান।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, September 2, 2025
  • 279 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের সরিষাবাড়ীতে Poverty Alleviation Community Development Project( দারিদ্র্য দূরীকরণ সম্প্রদায় উন্নয়ন প্রকল্প) নামের একটি ভুয়া এনজিওকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কোনো বৈধ কাগজপত্র এবং এনজিও ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নিবন্ধন ছাড়াই এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে আমানত ও ঋণের নামে টাকা সংগ্রহ করে আসছিল।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রামীণ জনগণের দারিদ্র্য দূরীকরণের প্রলোভন দেখিয়ে প্রতারণা করছিল।

উপস্থিত স্থানীয়রা জানান, এই চক্রটি মূলত অসহায় ও দরিদ্র মানুষকে টার্গেট করে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই চক্র ধরা পড়ায় গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল স্থানীয়দের সতর্ক করে বলেন, “সরকার অনুমোদিত নয় এমন কোনো প্রতিষ্ঠানে টাকা জমা রাখবেন না। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও প্রশাসনের কাছে স্থানীয়রা এধরনের অভিযান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD