শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নে ডায়াবেটিস রোগীকে মারধরের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৬৮ সময় দেখুন
৩৩

বিশেষ প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থল চান্দুর মোড় এলাকায় প্রাত্যহিক হাঁটতে বের হওয়া ফিরোজ আলম সোহাগ (২৭) নামে এক ডায়াবেটিস রোগীকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভুক্তভোগীর পরিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করে এ তথ্য জানান। এ ঘটনায় ৫ জন নামীয় ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ ফিরোজ আলম সোহাগ একজন ডায়াবেটিস রোগী হওয়ায় ডাক্তারের পরামর্শে তিনি নিয়মিত হাঁটাহাঁটি করেন। বুধবার ১৫ অক্টোবর ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে ফজরের নামাজের পর তিনি তার বাড়ি স্থল থেকে প্রাত্যহিক হাঁটাহাটির উদ্দেশ্যে বের হয়ে চান্দুর মোড়ে পৌঁছান।

এ সময় পূর্ব শত্রুতার জের ধরে উল্লিখিত বিবাদীগণ তাদের সহযোগীসহ তার পথরোধ করে। কথাকাটাকাটির এক পর্যায়ে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে বিবাদীগণ অতর্কিতভাবে এলোপাথাড়ি কিল ঘুষিসহ বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
আহত ফিরোজ আলম সোহাগ জানান, “ভোরবেলায় আমি হাঁটতে ছিলাম। হঠাৎ ফরিদ মেম্বারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি অতর্কিত পথরোধ করে আমার উপর হামলা ও মারধর করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এবিষয়ে অভিযুক্ত বিবাদী মোঃ ফরিদ মেম্বারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD