শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

সরিষাবাড়ীতে হাঁস পালনকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৬৫ সময় দেখুন
২৮

সরিষাবাড়ীতে হাঁস পালনকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ীতে হাঁস পালনকারীদের জন্য ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬/০৮/২০২৫ ইং(মঙ্গলবার) প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সরিষাবাড়ী। এতে উপজেলার বিভিন্ন চরাঞ্চল থেকে আসা হাঁস পালনকারীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক হাঁস পালন প্রযুক্তি, রোগ-ব্যাধি প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা, বাচ্চা উৎপাদন ও বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মনোরঞ্জন ধর, (পরিচালক) ময়মনসিংহ।
এছাড়াও উপস্থিত ছিলেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাবিবুর রহমান এবং
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: সুলতান।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ সুবিধাবঞ্চিত ও নদী বিধৌত চরাঞ্চলের মানুষদের হাঁস পালনের মাধ্যমে স্বনির্ভর করে তোলা এবং তাদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD