রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

সরিষাবাড়ীতে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৫০৬ সময় দেখুন
২৬

সরিষাবাড়ীতে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত

নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ০২ নং পোগলদিঘা ইউনিয়নের সাবেক ৩ নং ওয়ার্ডের যমুনা সার কারখানা ট্রাকস্ট্যান্ড চত্বরে বিএনপি’র এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
০৬ নভেম্বর ২০২৫ ইং (বৃহস্পতিবার)
বিকাল ৩টা ৩০ মিনিটে
উক্ত জনসভা জনসমুদ্রে পরিণত হয়, যেখানে হাজারো নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব আলহাজ্ব মামুনুর রশিদ ফকির সভাপতি ২ নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রাশেদুল ইসলাম রঞ্জু সাধারণ সম্পাদক পোগলদিঘা ইউনিয়ন বিএনপি। এবং মোঃ আফজাল হোসেন অংকন সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ২ নং গোগলদিঘা ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের একক মনোনীত বিএনপি প্রার্থী, জামালপুর জেলা বিএনপি’র সফল হ্যাট্রিক সভাপতি জনাব মোঃ ফরিদুল কবীর তালুকদার (শামীম)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন,
জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং বিএনপি ক্ষমতায় আসে, তাহলে যমুনা সার কারখানায় যারা জমি দিয়েছেন তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ও আলহাজ জুটমিল কে পুনর্জীবিত করা হবে। কারিগরি ও টেকনিক্যাল শিক্ষার প্রসার ঘটানো হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব মো:আজিম উদ্দিন সভাপতি সরিষাবাড়ী উপজেলা বিএনপি। এবং
জনাব এ কেএম ফয়জুল কবীর তালুকদার (শাহীন)।
সরিষাবাড়ী পৌর বিএনপি’র সভাপতি, সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD