মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২ দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়ে একটি রাজকীয় আদেশ জারি করেছেন রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ অভাবকে জয় করে গ্র্যাজুয়েট রবিন:’সাফল্যের প্রথম ও শেষ কারিগর আমার মা-বাবা’ রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৪১৭ জন আসামি গ্রেফতার নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুলে এসএসসি পরীক্ষার ফল বিতর্ক: কারণ দর্শানোর নোটিশ দিল ঢাকা শিক্ষা বোর্ড নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া জঙ্গী ‘জুয়েল ওস্তাদ’ বোমাসহ গ্রেফতার লামার ফাইতং স্কুলে ৫৬% মুসলিম শিক্ষার্থী, তবুও নেই কোনো মুসলিম শিক্ষক কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

লামার ফাইতং স্কুলে ৫৬% মুসলিম শিক্ষার্থী, তবুও নেই কোনো মুসলিম শিক্ষক

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬ সময় দেখুন
২২

দেড় যুগ ধরে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত শতাধিক শিক্ষার্থী,
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অর্ধেকের বেশি মুসলিম হলেও বিদ্যালয়টিতে নেই কোনো মুসলিম শিক্ষক বা ধর্মীয় শিক্ষক।

বিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২৭৫ জন। এর মধ্যে ১৫৪ জনই মুসলিম । অর্থাৎ মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ।

সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষকসহ মোট ৫ জন শিক্ষক রয়েছেন এই বিদ্যালয়ে। কিন্তু সবাই মারমা সম্প্রদায়ের।

স্থানীয়দের দাবি, গত দেড় যুগেরও বেশি সময় ধরে বিদ্যালয়টিতে কোনো মুসলিম শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। মাঝে মধ্যে প্রশাসন থেকে দুয়েক মাসের জন্য মুসলিম শিক্ষক আসলেও পরে তারা চলে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিং মারমা বলেন, “বিষয়টি কর্তৃপক্ষকে বেশ কয়েকবার জানিয়েছি এবং আমরা নিজেরাও বিব্রত। ৫৬ শতাংশ মুসলিম শিক্ষার্থী বিশেষ করে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টার একটা স্থায়ী সমাধান কর্তৃপক্ষের কাছে আমরাও চাই।”

অভিভাবক ও স্থানীয়রা দ্রুত একজন মুসলিম শিক্ষক ও একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, বিপুল সংখ্যক মুসলিম শিক্ষার্থীর ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক চাহিদা পূরণে এটি অত্যন্ত জরুরি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD