রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
আখাউড়ায় খড়মপুর মাজার শরিফে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল রামগড় গরুকাটায় দুই বাঙালির বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ, দুইটি গরু পুড়ে ছাই দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ গণতন্ত্রের মা” খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বান্দরবানে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন, শ্রদ্ধায় স্মরণ করলো জেলা বিএনপি কাঠের চালানের অন্তরালে অবৈধ কাঠ পরিবহন লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা সভা: বীর মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত দেশে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না পরিবেশ রক্ষায় কুলিয়ারচরে ‘হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন”-এর বৃক্ষরোপণ ও চারা বিতরণ ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত-৫

লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭ সময় দেখুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নারায়ণপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. মফিজুল ইসলাম প্রকাশ মফিজ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের নারায়ণপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামি (৩৫) মফিজুল ইসলাম নারায়ণপুর উত্তরপাড়া এলাকার মৃত দুলা মিয়া ও মৃত রোকেয়া বেগমের ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মাহতাব হোসাইনের নেতৃত্বে এএসআই মো. নুর আল-আহসানসহ পুলিশের একটি দল নারায়ণপুর উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় মফিজুল ইসলামের বাড়ির পশ্চিম-উত্তর কোণে থাকা লাকড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজা মাদক ব্যবসার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD