April 19, 2026, 6:05 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক অপারেশন ম্যানগ্রোভ শীল্ড: অস্ত্রসহ ডাকাত আটকসহ জেলে উদ্ধার অনেক উপকারী ফল তেতুল কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের

রাজশাহীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, August 31, 2025
  • 172 সময় দেখুন

রাজশাহীতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ১০০ জন শিক্ষার্থীকে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন। এছাড়া মোবাইল ফোনে অতিরিক্ত সময় না ব্যয় করার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকার পরামর্শও দেন।

এসময় লফস-এর প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মুক্তা সরকার, প্রোগ্রাম সহকারী ফাহমিদা আহমেদ স্মৃতি এবং শিক্ষিকা সূপর্ণা ভদ্র সহ এলাকার অনেকে
উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD