April 20, 2026, 12:33 am
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

রাজশাহীতে বিপুলপরিমান গাঁজা উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, October 8, 2025
  • 374 সময় দেখুন

রাজশাহীতে বিপুলপরিমান গাঁজা উদ্ধার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর কাটাখালী থেকে কুখ্যাত মহিলা মাদক ব্যবসায়ী জেসমিন ওরফে বিবিজানের সহযোগীদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। অভিযানে উদ্ধার হয়েছে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা।

র‌্যাব-৫ জানায়, ৪ অক্টোবর রাত ২টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নলখোলা ও মীরকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:
শিরোইল এলাকার মোঃ আশাদ খাঁ (২১), মিরকামারী এলাকার মেহেদী হাসান (২৪), একই এলাকার সাবিনা বেগম (৪০)।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা জনৈকা জেসমিন ওরফে বিবিজানের মাধ্যমে গাঁজা পরিবহন ও বিক্রয় করত। অভিযানে তাদের বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নিচে কার্টুনে লুকানো ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর সিপিএসসি উল্লেখ করেছে, জেসমিন রাজশাহীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করতেন। অভিযানের সময় জেসমিন পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে পলাতক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা জেসমিনের নির্দেশে গাঁজা ডেলিভারি করত।

তারা আরো জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করা হতো। অভিযানে ধৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তারা সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। মাদক, সন্ত্রাস, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD