শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

রাজশাহীতে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার।

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০৪ সময় দেখুন
২৬

রাজশাহীতে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে মো. রকি (২২) তাকে হত্যা করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, রকি মাদকাসক্ত ছিলেন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চাইছিলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েক দফা ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান।

এলাকাবাসী জানান, নিহত আফি খাতুন অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD