শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

রসিক এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর।।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
৪৪

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক আলোচনা সভা এবং সমঝোতা স্মারক সাক্ষর আজ (৬ আগস্ট ) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।

আলোচনা সভায় রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্বল্প মূল্যে উত্তরাঞ্চলের মানুষদের উন্নতমানের চিকিৎসা সেবা দিতে বদ্ধপরিকর। ইতিমধ্যেই রংপুর সিটি কর্পোরেশনের প্রান্তিক পর্যায়ের মানুষদের জন্য টেলিমেডিসিন সেবা এবং ভ্রাম্যমান মা ও শিশু ক্লিনিক চালু করা হয়েছে। যার মাধ্যমে স্বল্প মূল্যে মানুষদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই কার্যক্রমের আরো বিস্তার ঘটবে এবং সিটি বাসী উপকৃত হবে।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। ইতোমধ্যেই তারা অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। জনকল্যাণমূলক কর্মসূচি সঙ্গে আমরা সবসময় রয়েছি এবং সকল ধরনের সহযোগিতা প্রদান করব।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারক সাক্ষর এর মাধ্যমে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে দু’দিন রবিবার এবং মঙ্গলবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে এবং স্বল্প মূল্যে সিটি কর্পোরেশনের বাসিন্দাদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে। সেইসাথে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ সুবিধায় ও স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে।

আলোচনা সভার সঞ্চালনা করেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সিইও রাকিব হাসান ও স্বাস্থ্য বিভাগের প্রধান ডা কামরুজ্জামান ইবনে তাজসহ রংপুর গ্রুপ এবং রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্বাস্থ্যকর্মীবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD