শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

যৌতুকের দাবিতে গৃহবধূকে কামড়ে জখম করলো পাষণ্ড স্বামী

মোঃ আনোয়ার হোসাইন, বিশেষ প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
৪৬

জামালপুরের বকশীগঞ্জে যৌতুকের দাবিতে আনিকা আক্তার (১৮) নামে এক গৃহবধূর ওপর অমানুষিক ও পশুপাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। যৌতুকের টাকা না পেয়ে পাষণ্ড স্বামী নিজ স্ত্রীকে কুকুরের মতো কামড়ে ও মারধর করে শরীর ক্ষতবিক্ষত করেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া পশ্চিম পাড়া এলাকার আমির হামজার মেয়ে আনিকা আক্তারের সাথে পারিবারিক আয়োজনে বিয়ে হয়। বিয়ের পর থেকেই লোভাতুর স্বামী বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য আনিকার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল।
​এরই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও যৌতুকের দাবিতে আনিকার ওপর নেমে আসে নির্মম নির্যাতন। স্বামী তাকে অমানুষিক প্রহারের পাশাপাশি হিংস্র পশুর মতো কামড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও ক্ষতবিক্ষত করে। নির্যাতিতার আর্তচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
​এ ঘটনায় ভুক্তভোগী আনিকা আক্তার ন্যায়বিচারের দাবিতে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
​অভিযোগের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত বর্বর ও দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িত আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
​এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ ধরনের পশুপাশবিক নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD