শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

মুন্সীগঞ্জে তিনটি হত্যাকাণ্ডের প্রধান আসামি কাউন্সিলর সাগর সহযোগীসহ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ সময় দেখুন
২৫

মুন্সীগঞ্জে তিনটি হত্যাকাণ্ডের প্রধান আসামি কাউন্সিলর সাগর সহযোগীসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জে তিনটি হত্যা মামলার প্রধান আসামি ও পৌরসভার কাউন্সিলর, নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সেক্রেটারি সাজ্জাত হোসেন সাগরকে সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মো. সাজ্জাত হোসেন সাগর (৩০) মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সেক্রেটারি। তিনি শহরের চর শিলমন্দি এলাকার মো. আবুল হাসেম গাজী ও বিলকিস বেগমের পুত্র।

ডিবি পুলিশ জানায়, সাজ্জাত হোসেন সাগর গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়া প্রদর্শন করেন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

অভিযানে তার সহযোগী মো. সাগর মিয়া (২৯) কে গ্রেফতার করা হয়। তিনি মিরকাদিম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চিশতিবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মিরকাদিম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, সাজ্জাত হোসেন সাগর পূর্বে মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD