মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ধারের টাকা চাওয়ায় মাদারীপুরে নারীকে কুপিয়ে জখম,বাড়িঘর ভাঙচুর কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হত্যার প্রতিবাদে উত্তাল লক্ষ্মীপুর! ২৪ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক অবরোধ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন নেশা জাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত -৫, নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা ‎ ইসলামপুরে নবাগত ইউএনও শাহ মো. জুবায়েরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহযোগিতার অর্থ বিতরণ দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা আরপিএমপি ডিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি, মাদক সেবনকারী ও অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মাদারীপুরে ধারের টাকা চাওয়ায় মাদারীপুরে নারীকে কুপিয়ে জখম,বাড়িঘর ভাঙচুর

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৬ সময় দেখুন
২৪

নিজস্ব প্রতিবেদক।।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা এলাকায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক নারীর ওপর সঙ্ঘবদ্ধ হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৩ জুলাই) হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিকদের কাছে এই নির্মম নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগী রাবেয়া বেগম (৪৫)। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী রাবেয়া বেগম জানান, প্রায় তিন বছর আগে মানবিক কারণে ফুহাদ (ফরহাদ) হাওলাদারকে ২ লাখ টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘদিন পার হলেও সেই টাকা ফেরত না দেওয়ায় সম্প্রতি তিনি পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদী পক্ষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনার প্রতিকার চেয়ে রাবেয়া বেগম মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানা থেকে বাড়ি ফেরার পর অভিযুক্তরা আরও উগ্র হয়ে ওঠে এবং থানায় অভিযোগ করার অপরাধে তাকে হত্যার হুমকি দেয়। ভয়ে তিনি নিজের ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন। থানায় অভিযোগ করার কারণে চরম ক্ষিপ্ত হয়ে সেই রাতেই (১১ জুলাই) ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাবেয়া বেগমের বাড়িতে চড়াও হয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রাবেয়া বেগমকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই সাথে হামলাকারীরা ঘরের আসবাবপত্র,দরজা ও জানালা ভেঙে তছনছ করে ফেলে।

আহতাবস্থায় রাবেয়া বেগম জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এবং তার ছেলেকে ফোন করে সাহায্য চান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

এই ঘটনায় শাহীন হাওলাদার, ফুহাদ (ফরহাদ) হাওলাদার, রিফাত হাওলাদার, আলী হাওলাদার, সোহাগ হাওলাদার, শাহাদত হাওলাদার, সৈয়দ হাওলাদার, শাওন হাওলাদার, নাজমুল হাওলাদার এবং রবিন হাওলাদারসহ আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হাসপাতাল পুলিশের ইনসিডেন্ট রিপোর্ট এবং ভুক্তভোগীর দেওয়া জবানবন্দির ভিত্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD