শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৪ সময় দেখুন
৫৩

মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) রাত ৯ টার সময় এ ঘটনা ঘটে। নেজলা রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়ার বাবুল পুইস্তার মেয়ে।
সে আমগ্রাম উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নেজলা জানতে পারে, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও রসায়ন বিজ্ঞান বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। এ খবর জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে পিতা মাতা রেজাল্ট খারাপ হওয়ার কারনে রাগারাগি করায় শোবার ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ওরনা গলায় পেঁচিয়ে ফাঁস নেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য জানান, নেজলা পুইস্তা নিয়মিত ক্লাসে আসতো না। যার কারণে তার ফলাফল খারাপ হয়েছে । ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও তার ছিল।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিডি মূলে বিনা ময়নাতদন্তে লাস পরিবারের কাছে দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD