April 19, 2026, 7:54 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

মাদারগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার -১

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, September 5, 2025
  • 474 সময় দেখুন

আব্দুল্লাহ আল নোমান
বিশেষ প্রতিনিধি:(জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কার্টুন দেখানোর কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রতিবেশী শাহীন কুলি (৪০) নামে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে৷ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দুপুর সাড়ে ৩ টায় জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।

জানা যায়, গত ২৯ আগস্ট শুক্রবার উপজেলার সিধুলী ইউনিয়নের বীর লোটাবর মোতালেব এর মেয়ে ও বীর ভাটিয়ান ঈদগাহ মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ৭ বছরের শিশু ও প্রতিবেশী ২ বান্ধুবীকে নিয়ে বাড়ীর পাশে খেলাধুলা করতে ছিল। এক পর্যায়ে বিকাল ৫ টায় বীর লুটাবর এলাকার জালাল কুলির ছেলে শাহীন (৪০) তিন শিশুকে কার্টুন দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয়। ৭ বছরী এক শিশু হাতে কামড় দিয়ে চলে আসলেও ২ শিশু আর ফিরতে পারেনি। পরে শাহীন মিয়া ৫ বছরী এক শিশুকে ধর্ষন করে। পরে তার আরেক খেলার সাথীকে ধর্ষনের চেষ্টা করে৷ এদিকে ধর্ষিত শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় শনিবার রাতেই জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে ১ সেপ্টেম্বর মোতালেব মিয়া বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মাদারগঞ্জ থানায় মামলা করেন।
এদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,শিশু ধর্ষনের অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় পরিচালনা করি। পরবর্তীতে জামালপুর র‍্যাবের সহায়তায় ধর্ষক শাহীন মিয়াকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা মাসকান্দা এলাকা থেকে গ্রেফতার করে আনা হয়৷ তাকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD