April 19, 2026, 9:40 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

বান্দরবানে দেড় লক্ষ পুলিশ সদস্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করে যাবে

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, October 30, 2025
  • 140 সময় দেখুন

উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি:থানচি,বান্দরবান

বান্দরবান,৩০ অক্টোবর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেছেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ, সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। দেড় লক্ষ পুলিশ সদস্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করে যাবে। পুলিশের পক্ষে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতাও রয়েছে বলে জানান ডিআইজি। বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুরে বান্দরবান পুলিশ লাইনে পুলিশ সদস্যদের জন্য জিমনেসিয়াম ও পুলিশ সহায়তা বক্স উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সাথে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ হাসান ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি বলেন সমতল এলাকার চাইতে পাহাড়ের দুর্গম এলাকায় নির্বাচন সম্পন্ন করা অনেকটাই কঠিন চ্যাইলেঞ্জের কাজ। নির্বাচনের আগে পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ অন্যান্য বাহিনীর সাথে একসাথে কাজ করে যাচ্ছে।
মোঃ আহসান হাবীব পলাশ আর ও বলেন পুলিশের মনোবল চাঁঙ্গা করতে আগামী নির্বাচন বড় একটি সুযোগ সৃষ্টি করেছে। ৫ ই আগস্টের পর পুলিশের মধ্যে যে আস্থা হীনতা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ডিআইজি পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD