শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বলি পাড়ায় ২২তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ সময় দেখুন
২৫

বলি পাড়ায় ২২তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫ অনুষ্ঠিত।

উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি:থানচি,(বান্দরবান)

ধর্মীয় ভক্তি, ঐক্য ও মানবকল্যাণে বৌদ্ধ সম্প্রদায়ের মহোৎসব

গণসংলাপ প্রতিনিধি, থানচি (বান্দরবান):
বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলি পাড়া ইউনিয়নে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ ২২তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫ মহান আনন্দ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্র বার বিকেল বেলা, বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণ ও বুদ্ধ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা — সংঘদান, সংঘভোজন, ধর্মদেশনা ও কঠিন চীবর দান সম্পন্ন হয়। এ সময় ভিক্ষু সংঘের নেতৃত্বে শত শতাব্দী বৌদ্ধ ভক্ত ও দানশীল ব্যক্তি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান, থানচি উপজেলা বৌদ্ধ সংঘ পরিষদে সভাপতি ও থানচি হেডম্যান পাড়া বিহারাধ্যক্ষ উঃউইসারাদা ভিক্ষু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি বৌদ্ধ সংঘ পরিষদে সাঃসম্পাদক,ও আইলমারা পাড়া বিহারাধ্যক্ষ উঃগাইদামালা ভিক্ষু ও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দান। এটি ভক্তি, সংযম, ঐক্য ও মানবকল্যাণের প্রতীক।” তাঁরা আরও বলেন, এই দানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য বৃদ্ধি পায়।

উৎসব উপলক্ষে বলি পাড়া এলাকা জুড়ে ছিল ধর্মীয় সঙ্গীত, ফুল ও আলোয় সজ্জিত পরিবেশ। দিনভর ভক্তদের পদচারণায় এলাকা মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সকল ভক্তদের চীবর দান করা হয়। এবং সকল প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD