বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন বলিপাড়া ৩৮ বিজিবির বিশেষ উদ্যোগে ক্যচুপাড়া স্কুলের ১৫০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা খালেদা জিয়ার প্রতিশ্রুতির ৩৩ বছর অতিবাহিত:কটিয়াদী বালিকা বিদ্যালয় সরকারীকরণের জোড়ালো দাবি এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ গৃহহীনদের জন্য নির্মিত ঘরে ঝুলছে তালা, আগাছায় ঢেকেছে আঙিনা; জনকল্যাণে ব্যবহারের দাবি হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদের কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৬ জনের সবাই নারী খানাখন্দে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমতলীতে তীব্র যানজট

বলিপাড়া ৩৮ বিজিবির বিশেষ উদ্যোগে ক্যচুপাড়া স্কুলের ১৫০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২ সময় দেখুন
১৪

বান্দরবান, ১১ আগস্ট ২০২৬:- সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি দুর্গম এলাকার শিক্ষা ও জনকল্যাণে এগিয়ে এলো *বর্ডার গার্ড বাংলাদেশের বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

৬-১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে চলমান বিশেষ অপারেশনের অংশ হিসেবে ক্যচুপাড়া এলাকায় বেইজ ক্যাম্প স্থাপন করে আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আজ ১১ আগস্ট ক্যচুপাড়া বেইজ ক্যাম্প পরিদর্শন করেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস ।
তিনি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন।

অধিনায়ক ক্যচুপাড়া সহকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করেন। একই সঙ্গে স্থানীয় পাড়াবাসীর মাঝেও শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতির জন্য উৎসাহিত করা হয়। অধিনায়ক জানান, দুর্গম অঞ্চলের শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিজিবির সহযোগিতা অব্যাহত থাকবে।

৩৮ বিজিবি দেশের সীমান্ত সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং মানুষের কল্যাণে মানবিক – এই দ্বৈত অঙ্গীকার নিয়ে নিরাপত্তা ও জনকল্যাণমূলক কাজ একসঙ্গে এগিয়ে নিচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD