শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে বান্দরবান সেনা রিজিয়ন, ত্রাণসামগ্রী বিতরণ করল ৬৯ পদাতিক ব্রিগেড,

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩১ সময় দেখুন
৪৩

বান্দরবান, ১১ আগস্ট ২০২৬
টানা অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন।

মানবিক সহায়তার অংশ হিসেবে আজ সকালে বান্দরবান সদরে ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বান্দরবান রিজিয়ন কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

সাম্প্রতিক অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিম্নআয়ের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অনেক পরিবার খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে ভুগছিল।

স্থানীয়দের প্রতিক্রিয়া: ত্রাণ গ্রহণকারীরা জানান, বন্যা শুরুর পর তাদের এলাকায় এটাই প্রথম সহায়তা। সংকটময় সময়ে সেনাবাহিনীর এই উদ্যোগে তাদের কষ্ট কিছুটা লাঘব হয়েছে। তারা বান্দরবান সেনা রিজিয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সেনা রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দুর্যোগে জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD