রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

ফেনসিডিলের বিকল্প হিসেবে ডিমলায় এস্কাফ সিরাপ উদ্ধার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: 
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
৪১

চলমান মাদকবিরোধী অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলায়
৭৩ বোতল ভারতীয় এস্কাফ (ESkuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। দেখতে অনেকটা ফেনসিডিলের মতো এ সিরাপ ভারতে কোডিনযুক্ত কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হয়। তবে চোরাই পথে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এনে এটি ফেনসিডিলের বিকল্প হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের মাদকসেবীদের কাছে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া এলাকায় অভিযান চালায় ডিমলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৭৩ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এস্কাফ সিরাপের বোতলের আকার, পরিমাণ ও প্যাকেজিং অনেকটাই ফেনসিডিলের মতো। এর আগেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ধরনের সিরাপ উদ্ধার হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন”মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’নীতি বাস্তবায়নে ডিমলা থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক চোরাচালান,কারবার ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই আইনের ছাড় দেওয়া হবে না।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD