শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখার উদ্যোগে ক্যাশলেস হাজারীরহাট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৩ সময় দেখুন
৬৮

দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং এক দেশ এক কিউআর লেনদেন বাংলা কিউ আর বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখা রংপুরের উদ্যোগে
(২৭ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১১ টায় সৈয়দপুরের হাজারীহাটে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহকদের নিয়ে আর্থিক লেনদেন আরো সহজ, নিরাপদ ও আধুনিক করতে চালু করা হয়েছে ক্যাশলেস হাজারীরহাট সৈয়দপুর নীলফামারী ।

উক্ত অনুষ্ঠানে নীলকমল রায় পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখার ব্যবস্থাপকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান চৌধুরী অধ্যক্ষ হাজারী হাট স্কুল এন্ড কলেজ সৈয়দপুর নীলফামারী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এরশাদ হোসেন সমাজসেবক হাজারীহাট ।
এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন লোকজন ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপ শাখার ব্যবস্থাপক বলেন, ‘ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালুর ফলে বিভিন্ন সেবার মূল্য পরিশোধে নগদ অর্থের ব্যবহার কমবে এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগ তৈরি হবে। পূবালী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার ধারাবাহিকতায় এ ধরনের জন সচেতনামূল উদ্যোগ চালু থাকবে ।

ডিজিটাল লেনদেনের প্রসারে পূবালী ব্যাংক সবসময় আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস পেমেন্টের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD