শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীতে দিন দিন বাড়ছে আখের চাষ

স্টাফ রিপোর্টার রংপুর।
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮৩ সময় দেখুন
৯২

অনুকূল আবহাওয়া, উর্বর বেলে-দোআঁশ মাটি এবং ভালো ফলনের কারণে প্রতি বছরই নতুন নতুন কৃষক যুক্ত হচ্ছেন আখ চাষে। বিঘাপ্রতি আখ চাষে উৎপাদন খরচ হয় প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। প্রায় ১০ মাসে ফসল পরিপক্ব হলেও ভালো ফলন হলে বিঘাপ্রতি আখ বিক্রি করে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। তাই অন্য ফসলের তুলনায় আখ চাষকে অধিক লাভজনক ফসল। উৎপাদনের পাশাপাশি রোগবালাই নিয়ন্ত্রণ, ন্যায্য বাজারদর এবং কৃষি বিভাগের প্রণোদনা সহায়তা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জেলার আখ চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্যমতে, চলতি বছরে জেলায় কৃষকরা ১৭৭ হেক্টর জমিতে আখ চাষ করেছে যা গত বছরের তুলনায় অইেশ বেশি। এসব এলাকায় আখের জাত ঈশ্বরদী ১৬, ১৭, বিএসআরআই ৪১, ৪৫, ৪৭ চাষাবাদ হয়ে থাকে। কিন্তু আবহাওয়া তারতম্য থাকায় নানা রোগবালাই লেগে আছে। নানা প্রকার কীটনাশক প্রয়োগ করেও আখের রোগবালাই দূর করা যাচ্ছে না।

নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ জানান, আখ চাষে সরাসরি উপকরণ সহায়তা না থাকলেও রোগবালাই দমন, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক হোমায়রা জানান, আখ চাষিদেও যেকোনো সহযোগিতায় কৃষি বিভাগ পাশে থাকবে। নীলফামারীর মাটি আখ চাষে উপযোগী। এখানকার আখ রসালো এবং সুস্বাদু হওয়ায় চাহিদাও ব্যাপক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD