রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া,৫ আগস্টকে ঘিরে সর্বোচ্চ সতর্কতায় প্রশাসন

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৮ সময় দেখুন
৭১

৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়াজুড়ে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার থেকে টুঙ্গিপাড়াজুড়ে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স এবং আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন প্রবেশপথে স্থাপন করা হয়েছে অস্থায়ী চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো টুঙ্গিপাড়াকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী বলেন, “৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের গুজব ছড়াতে না পারে এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।”

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেলেও পুরো এলাকাজুড়ে সতর্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD