শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

দেবিদ্বার চার মাস পর স্বদেশের মাটিতে সাইদুর রহমান লিটন, ঐক্য ও জনসেবার আহ্বান

কুমিল্লা জেলা প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৯ সময় দেখুন
৩৯

দীর্ঘ চার মাস পর স্বদেশের মাটিতে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেলজিয়াম শাখার সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন। দেশে ফিরে তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে জনসেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন।
দেশে ফেরার অনুভূতি ব্যক্ত করে সাইদুর রহমান লিটন বলেন, দীর্ঘ সময় প্রবাসে থাকলেও তাঁর মন পড়ে ছিল বাংলাদেশে, বিশেষ করে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মানুষের কাছে। দেশের মাটিতে ফিরে তিনি তাঁর শেকড়, রাজনৈতিক আদর্শ, দায়িত্ব ও অঙ্গীকারের কাছে ফিরে আসার অনুভূতি পেয়েছেন বলে জানান।
তিনি বলেন, জাতীয় নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনের ফলাফল ইতিহাসের অংশ হয়ে গেছে। তবে জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ দেবীদ্বার গড়ে তোলার দায়িত্ব এখনো শেষ হয়নি; বরং নতুন করে শুরু হয়েছে।
নির্বাচন-পরবর্তী সময়ে দেবীদ্বারের রাজনৈতিক অঙ্গনে ভুল-বোঝাবুঝি, মান-অভিমান ও পারস্পরিক দূরত্বের খবর তাঁকে উদ্বিগ্ন করেছে উল্লেখ করে সাইদুর রহমান লিটন বলেন, দীর্ঘদিন একই আদর্শের পতাকাতলে রাজপথে আন্দোলন-সংগ্রাম করা নেতাকর্মীদের মধ্যে দূরত্ব কোনোভাবেই কাম্য নয়।
তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য ও নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। তবে মতপার্থক্য যেন মনভাঙনের কারণ না হয় এবং প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। দীর্ঘদিনের আদর্শিক বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
সাইদুর রহমান লিটন বলেন, “সবার আগে বাংলাদেশ”— এই আদর্শকে সামনে রেখে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ, দলীয় ঐক্য ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিতে হবে। তাঁর ভাষায়, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর সবার আগে বাংলাদেশ।”
তিনি আরও বলেন, দেশে ফিরে তিনি কোনো পক্ষের শক্তি বাড়াতে কিংবা অন্য কোনো পক্ষকে দুর্বল করতে আসেননি। বরং বিভাজনের দেয়াল ভাঙতে, অভিমানী হৃদয়ের কথা শুনতে এবং ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে দেবীদ্বারে ঐক্য, শান্তি ও জনসেবার নতুন অধ্যায় গড়তে চান।
দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথ ছাড়েননি এবং মামলা-হামলা ও নির্যাতন সহ্য করেও আদর্শের প্রতি অবিচল ছিলেন, তাঁদের আত্মত্যাগ রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সম্পদ। একই সঙ্গে নতুন প্রজন্মের মেধা, সাহস, সততা ও সৃজনশীলতাকেও যথাযথ মূল্যায়নের আহ্বান জানান তিনি।
সাইদুর রহমান লিটন বলেন, প্রবীণের অভিজ্ঞতা ও নবীনের শক্তির সমন্বয়েই একটি সুসংগঠিত, মানবিক ও ভবিষ্যৎমুখী রাজনৈতিক শক্তি গড়ে উঠতে পারে। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সংগঠনকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতি মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার সিঁড়ি নয়; এটি মানুষের সেবা করার একটি পবিত্র দায়িত্ব। নেতৃত্ব কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং জনগণের বিশ্বাসে অর্পিত গুরুতর আমানত।
দেবীদ্বারের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক মতপার্থক্য, ভুল-বোঝাবুঝি ও মান-অভিমান পেছনে ফেলে সবাইকে নতুন করে একসঙ্গে পথ চলতে হবে।
তিনি বলেন, “আমরা কারও বিরুদ্ধে দাঁড়াব না—দাঁড়াব অন্যায়, অনিয়ম, বিভাজন ও পশ্চাৎপদতার বিরুদ্ধে। আমাদের প্রকৃত বিজয় হবে দেবীদ্বারের মানুষের নিরাপত্তা, সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার মধ্যে।”
দেবীদ্বার কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর নয় উল্লেখ করে সাইদুর রহমান লিটন বলেন, এই জনপদ সবার। কৃষক-শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী-প্রবাসী, তরুণ-তরুণী, নারী ও প্রবীণসহ সব শ্রেণি-পেশার মানুষের স্বপ্ন, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষাই হওয়া উচিত রাজনীতির প্রধান অঙ্গীকার।
তিনি জানান, খুব শিগগিরই তিনি দেবীদ্বারের মানুষের কাছে ফিরে যাবেন। শুধু কথা বলতে নয়, মানুষের কথা শুনতে এবং তাঁদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
সাইদুর রহমান লিটন বলেন, ব্যক্তির পরিবর্তে আদর্শ, অহংকারের পরিবর্তে বিনয়, প্রতিহিংসার পরিবর্তে সহমর্মিতা, বিভাজনের পরিবর্তে ঐক্য এবং ক্ষমতার পরিবর্তে জনসেবাকে বেছে নিতে হবে।
সবশেষে তিনি বলেন, “আমি ফিরেছি আমার মানুষের কাছে। ফিরেছি হৃদয়ের দূরত্ব ঘোচাতে, ভেঙে যাওয়া সেতুগুলো পুনর্নির্মাণ করতে। ফিরেছি ঐক্যের বার্তা, জনসেবার অঙ্গীকার এবং দেবীদ্বারের নতুন সম্ভাবনার স্বপ্ন নিয়ে।”
তিনি মহান আল্লাহর কাছে দেশ, দল ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD