রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

দেবিদ্বারে নিজ খরচে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন মেয়র প্রার্থী মহসিন

কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৭ সময় দেখুন
১০৫

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ইকরা নগরীতে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া একটি সড়ক নিজ অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন দেবিদ্বার পৌরসভার মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ মহসিন। ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ সংস্কার কাজ সম্পন্ন করেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার পৌরসভার ইকরা নগরী জামে মসজিদ থেকে চাপানগর রাস্তার মাথায় অবস্থিত মাহমুদের মাদ্রাসা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। সড়কটিতে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন সাধারণ পথচারী, মোটরসাইকেল আরোহী, রিকশাসহ অন্যান্য যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। প্রায়শই রিকশা ও ছোট যানবাহন উল্টে গিয়ে ঘটত দুর্ঘটনা। স্থানীয়দের এমন ভোগান্তি দেখে হাজী মোহাম্মদ মহসিন নিজ উদ্যোগে কংক্রিট দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তোলেন।
​সড়ক সংস্কার কাজে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার উপজেলা শাখার উপদেষ্টা উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ ফরাজি, যুব আন্দোলন নেতা মাওলানা নুরুল ইসলাম ওসমানী, স্বেচ্ছাসেবী মো. শাহ জালাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবিদ্বার পৌর শাখার সভাপতি হাফেজ আবু সাঈদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
​এ বিষয়ে হাজী মোহাম্মদ মহসিন বলেন, “আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ঈমানি দায়িত্ববোধ থেকে এই কাজ করেছি। লোক দেখানোর জন্য নয়, মানুষের উপকারের জন্যই এই উদ্যোগ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD