মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন দুর্গোৎসবে মানবিক উদ্যোগ: থানচিতে ৩৮ বিজিবির চিকিৎসাসেবা লাখাইয়ের গৌরব ও শ্রেষ্ঠ শিক্ষক মো: আব্দুল আজিজের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার মিজানুর রহমান লাখাইয়ে ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার জরিপ কর্মসূচি ২০২৬-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ​গ্রামাঞ্চলে ব্যাপক সাড়া, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে চলছে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ উন্নত চোখের চিকিৎসার জন্য রোগীদের সব খরচ বহন করবে বান্দরবান জোন: লে. কর্নেল সায়েম আহমেদ, আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ রামগড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩

দুর্গোৎসবে মানবিক উদ্যোগ: থানচিতে ৩৮ বিজিবির চিকিৎসাসেবা

থানচি (বান্দরবান) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দেখুন
৩২

১৯ অক্টোবর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলীপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করেছে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। এ ক্যাম্পেইনে প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা পেয়েছেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ডা. হাসিবুর। এ সময় তিনি আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি এবং একজন নারী রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বিশেষ চিকিৎসাসেবা কার্যক্রম স্থানীয় মানুষের জন্য একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে কাজ করছে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD