১৯ অক্টোবর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলার ৪নং বলীপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করেছে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। এ ক্যাম্পেইনে প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা পেয়েছেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ডা. হাসিবুর। এ সময় তিনি আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি এবং একজন নারী রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বিশেষ চিকিৎসাসেবা কার্যক্রম স্থানীয় মানুষের জন্য একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে কাজ করছে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।