April 19, 2026, 11:06 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

দুরগম পাহাড়ে থানচি উপজেলার ৪নং বলী পাড়ায় নবমী শারদীয় দুর্গোৎসবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যের পরিদর্শন

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, October 2, 2025
  • 299 সময় দেখুন

দুরগম পাহাড়ে থানচি উপজেলার ৪নং বলী পাড়ায় নবমী শারদীয় দুর্গোৎসবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্যের পরিদর্শন।

উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি:

০২/১০/২৫ খ্রী:
বান্দরবান জেলার থানচি উপজেলার ৪নং বলী অনুষ্ঠিত নবমী শারদীয় দুর্গোৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীরতা ও উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয়। স্থানীয় পাড়াবাসী ও ভক্তদের ঢল মিলিত হয়েছিল দুর্গাপুজোর এই মূল দিনে।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও তার সফর সঙ্গী , যিনি সরেজমিনে পূজা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি পাড়াবাসীর ও পুজার উদযাপন সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের আনন্দ ও উৎসবের পরিবেশের প্রশংসা করেন। এছাড়া, তিনি স্থানীয় পূজা কমিটির সদস্য ও দায়িত্ব প্রাপ্ত প্রশাসনের সঙ্গে আলোচনা করে উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুজার উদযাপন কমিটি সভাপতি সজল কর্মকার জানান, পাড়ায় শারদীয় দুর্গোৎসবের আয়োজন প্রতি বছরই ধর্মীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে উদযাপিত হয়। নবমীর দিন বিশেষ করে নারী ও শিশুরা অংশগ্রহণ করেন পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায়। পূজার মূল অনুষ্ঠান শেষে দুর্গাপুজো উদযাপন কমিটি পাড়ার মানুষের মাঝে খাবার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য (এ্যাড)উবাথোয়াই মারমা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “পাড়াবাসীর ঐক্য ও ভক্তির মাধ্যমে আমাদের স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় অনুষ্ঠানগুলো সমৃদ্ধ হচ্ছে। আমি আশাবাদী, ভবিষ্যতেও এই ধরনের উৎসবগুলো শান্তি ও সৌহার্দ্যের সঙ্গে উদযাপিত হবে।”

উৎসবটি শেষ পর্যন্ত আনন্দময় ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, এবং স্থানীয়রা জানান যে, এ ধরনের সামাজিক ও ধর্মীয় মিলন তাদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা হয়ে থাকে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD