রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

দিগপাইত শহীদ মিনারে অবমাননা, পরিষদে সেবা গ্রহীতাদের ভোগান্তি

মোঃ আনোয়ার হোসাইন (জামালপুর) প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
৪২

জামালপুরের ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে চরম অবমাননা ও অবহেলার ঘটনা ঘটেছে। শহীদ মিনারের বেদি এবং এর আশপাশের অংশ জুড়ে মুরগি জবাই করে রক্ত ও ময়লা ছড়িয়ে ছিটিয়ে রাখার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মচারী মিনহাজের বিরুদ্ধে।
​সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ ভবনের ঠিক সামনে অবস্থিত শহীদ মিনারের মূল বেদিতে ও সিঁড়িতে রক্তের দাগ ছড়িয়ে আছে। শহীদ মিনারের চারপাশে মুরগির পালক ও অন্যান্য বর্জ্য ফেলে রেখে চরম নোংরা পরিবেশ তৈরি করা হয়েছে। পবিত্র এই স্থানটির প্রতি এমন অবমাননা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন সমাজ।
​ভিডিওতে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাশেই ময়লা ফেলার ডাস্টবিন থাকা সত্ত্বেও দায়িত্বশীল ব্যক্তিরা শহীদ মিনারের মর্যাদার প্রতি কোনো খেয়াল রাখেননি। সেখানে মুরগির বর্জ্য ও রক্ত ফেলে জাতীয় শহীদ মিনারকে চরমভাবে অপমানিত করা হয়েছে।
​এদিকে ইউনিয়ন পরিষদের এই বিশৃঙ্খল পরিবেশের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান-এর বিরুদ্ধে উঠে এসেছে নানা অনিয়ম ও অবহেলার অভিযোগ। স্থানীয়দের মতে, তাঁর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, যার মধ্যে অন্যতম হলো তিনি নিয়মিত ও নির্দিষ্ট সময়ে পরিষদে উপস্থিত হন না। এর ফলে প্রয়োজনীয় দাপ্তরিক কাজের জন্য আসা সাধারণ সেবাগ্রহীতারা প্রতিদিন চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন।
​স্থানীয় বাসিন্দারা দেশের শহীদদের স্মরণে নির্মিত এই পবিত্র বেদিতে অবমাননাকারী প্রশাসনিক কর্মচারী মিনহাজ এবং দায়িত্ব পালনে চরম অবহেলাকারী কর্মকর্তা আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং শহীদ মিনার এলাকা দ্রুত পরিচ্ছন্ন করার জোর দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD