April 19, 2026, 11:03 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

থানচিতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নগদ অর্থ সহায়তা বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, October 2, 2025
  • 358 সময় দেখুন

থানচিতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নগদ অর্থ সহায়তা বিতরণ

উশৈনু মারমা
থানচি, বিশেষ প্রতিনিধি বান্দরবান, ২ অক্টোবর ২০২৫

বান্দরবানের থানচি উপজেলায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে থানচি ইউনিয়ন পরিষদ হলরুমে এ সহায়তা বিতরণ করেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াচিং মারমা, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, ওয়াগ্যোই উদযাপন কমিটির উপদেষ্টা সদস্য ক্রাপ্রুঅং মারমা এবং উপজেলা বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের যুব সমাজের প্রতিনিধিরা।

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটিকে ঘিরে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়রা জেলা পরিষদ সদস্যকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে প্রবারণা পূর্ণিমার চেতনা ধারণ করা প্রয়োজন। আর্থিক সহায়তার পাশাপাশি সকলকে মানবিক মূল্যবোধে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD