রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তনের জন্য মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮৬ সময় দেখুন
৭৬

ট্রাভেল এজেন্সি আইন পরিবর্তনের জন্য মানববন্ধন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীতে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের প্রায় শতাধিক ট্রাভেল এজেন্সি মালিক।

মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন, খসড়া আইনে ১০ লাখ টাকার জামানত এবং বিটুবি (এক এজেন্সি থেকে অন্য এজেন্সির টিকিট বিক্রি) ব্যবসা নিষিদ্ধের প্রস্তাব দেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলোর জন্য বড় ধরণের সংকট সৃষ্টি করবে। তারা জানান, এই ধারা নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাকেও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।

কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি মোসাঃ সুলতানা পারভীনসহ রাটার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধনের জন্য সরকারের প্রতি দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD