রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৮৭ সময় দেখুন
৭৮

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক আরোহী আহত হন। শনিবার বিকেলে নগরের চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী–নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন।

নিহত নাইম ইসলাম (২৩) রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি নগরের মাসকাটাদীঘি এলাকার বাসিন্দা। আহত রোহান ইসলামও (২২) একই এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টারে অনলাইনে কাজ করতেন নাইম। নাইম ও রোহান মোটরসাইকেলে মাসকাটাদীঘি এলাকা থেকে নগরের বিমান চত্বর এলাকার ওই আইটি সেন্টারে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে মোটরসাইকেলটি চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে নগরের বিনোদপুরের দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়েন। এরপর ওই ট্রাকের নিচেই চাপা পড়েন নাইম এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং আহত রোহানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে ওই শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD