রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

টুঙ্গিপাড়ায় রাস্তার বেহাল দশা, দুর্ভোগে জনগণ। দেখার কেউ নেই।”

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ সময় দেখুন
২৭

টুঙ্গিপাড়ায় রাস্তার বেহাল দশা, দুর্ভোগে জনগণ। দেখার কেউ নেই।”

টুঙ্গিপাড়া প্রতিনিধি মো: রাকিবুজ্জামান, (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিঙ্গিপাড়া বাজার থেকে বর্নি বাজার পর্যন্ত অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ। রাস্তাটি খানা-খন্দের সৃষ্টি হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
যে কোনো সময় রাস্তাটি খালের সাথে মিলে যাবে। বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সময় ছোট বড় দুর্ঘটনা ঘটে। খানাখন্দের কারণে বর্তমানে এ রাস্তা দিয়ে যান চলাচল করতে অসুবিধা হয়ে যাওয়ায় জনগণের ভোগান্তির শেষ নেই।
রাস্তাগুলোতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানালেও টনক নড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, বর্ষাকালে এই রাস্তাগুলো খানাখন্দ, গর্ত ও কর্দমাক্ত হয়ে যায়। একটু বৃষ্টিতেই কাদা হওয়ায় দুর্ভোগ বাড়ে চলাচলকারীদের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়েন বিড়ম্বনায়। বড় বড় গর্ত আর রাস্তায় পানি জমে থাকায় ভোগান্তির শেষ নেই পথচারীদের। এমন অবস্থায় রাস্তায় ভ্যান ও ইজিবাইক চলাচল করতে অসুবিধা হচ্ছে। কোথাও ইট সরে সৃষ্টি হয়েছে গর্ত। কোথাও আবার বৃষ্টির পানি জমে থাকায় বেড়েছে ভোগান্তি।
স্থানীয় বাসিন্দা বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়া থেকে বর্নি বাজার পযন্ত এতো খারাপ রাস্তা আর নেই।
অবিলম্বে বর্ষা মৌসুম শুরুর আগেই জরুরী জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি মেরামতের ব্যবস্থা নিতে এলজিইডি’র জেলা ও বিভাগীয় প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসীসহ এই রাস্তায় চলাচলকারী সুবিধাভোগী জনসাধারণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD