April 20, 2026, 12:36 am
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

জামালপুরে কেন্দুয়া ইউনিয়নে মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, October 18, 2025
  • 241 সময় দেখুন

জামালপুরে কেন্দুয়া ইউনিয়নে মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ১৭ অক্টোবর শুক্রবার কেন্দুয়া ইউনিয়ন মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিউর রহমান শফি। অনুষ্ঠানের উদ্ভোধন করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহুল আমিন মিলন। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একেএম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকনসহ জেলা-উপজেলা এবং কেন্দুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, কেন্দুয়া ইউনিয়ন মহিলা দলের যে সমাবেশ আজ সেটা আমার জানামতে জামালপুর জেলার মধ্যে সর্ববৃহৎ মহিলা সমাবেশ। আমি সকলের কাছে কৃতজ্ঞ। অনুষ্ঠানের উদ্ভোধক সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন বলেন, মহিলা সমাবেশ এটি শুধু জামালপুরের মধ্যে সববৃহৎ নয়, এ রকম আয়োজন এর আগে কোথাও হয়নি। সমাবেশ সফল করার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD