রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

জামালপুরের সরিষাবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ এক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩১৩ সময় দেখুন
২৪

জামালপুরের সরিষাবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ এক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

সরিষাবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০৯ নভেম্বর ২০২৫ ইং) সকালে সরিষাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রিপন মিয়া (৫০)।পিতা:মৃত ইদ্রিস আলীর পুত্র সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কোড়ালিয়া পটল গ্রামের বাসিন্দা।

তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রিপনের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD