জামালপুরের দিগপাইততে মাননীয় এমপি এড. শাহ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
এস আলম, জামালপুর (প্রতিনিধি)
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে গরিব, অসহায়, দুস্থ ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিগপাইত উপ-শহর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর ৫ আসনের মাননীয় এমপি এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকে। পবিত্র ঈদুল ফিতর যেন সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে দিগপাইত উপ-শহর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ উপহারের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র, যা পেয়ে স্থানীয় অসহায় পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে।


Leave a Reply