রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৭১ সময় দেখুন
৩০

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) রাতে ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত ইফতি নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মুমতাজ মুকুলের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুমতাজ মুকুলের দুই স্ত্রী। ছোট স্ত্রী ইফতিকে নিয়ে তিনি আলোরমেলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং তাঁর বড় স্ত্রী সন্তানদের নিয়ে শহরের গাইটাল এলাকায় বসবাস করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ইফতির সঙ্গেই মুকুল বেশি সময় কাটাতেন, তবে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার রাতেও তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে প্রতিবেশীরা জানালা দিয়ে ইফতিকে দড়িতে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সময় তাঁর স্বামী বাসায় ছিলেন না। তবে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য প্রভাষক মুকুলকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে ইফতি আত্মহত্যা করে থাকতে পারেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।
তিনি আরো বলেন, মৃত ইফতির স্বামী প্রভাষক মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD