শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫” উদযাপিত

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪১০ সময় দেখুন
২৮

চুয়াডাঙ্গায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫” উদযাপিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :(১-১১-২৫) : ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ০১ নভেম্বর শনিবার যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং সমবায় বিভাগ, চুয়াডাঙ্গার যৌথ আয়োজনে “৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫” উদযাপিত হয়েছে । দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে সমবায় বিভাগ, চুয়াডাঙ্গার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা পদযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫” উপলক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাটি সভাপতিত্ব করেন আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমবায় বিভাগ, চুয়াডাঙ্গার কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD