শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ সময় দেখুন
২৮

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সদর উপজেলার হাসপাতাল রোডের দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট, ঔষধ এবং অগ্নিনির্বাপক যন্ত্র রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে, মো. সহিদুল হক বিশ্বাসের মালিকানাধীন ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহারের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মো. আজগর আলী বিশ্বাসের সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উভয় প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ ব্যবহার না করা এবং অন্যান্য ত্রুটি দ্রুত সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারী ইন্সপেক্টর জনাব নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি জনাব মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
ভোক্তাদের স্বার্থ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD