April 19, 2026, 11:04 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, September 24, 2025
  • 148 সময় দেখুন

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৪-০৯-২৫) : চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় অভিযান পরিচালিত হয়।
এ সময় ভেজাল সার বিক্রয় ও মজুদ করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে সার-বীজ দোকান তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, ভেজাল সার বিক্রয় ও মজুদ করার জন্য মো: কামরুল হাসান প্রতিষ্ঠান মেসার্স কামরুল ট্রেডার্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারা অনুসারে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে সংশ্লিষ্ট বাজারে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে সারের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে সার ক্রয়-বিক্রয়, সার/কীটনাশক ক্রয়ে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন ঔষধ/বীজ/সার বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য গত ২৪/০৮/২০২৫ তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুদাম হতে ০৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় যা ভেজাল সার বলে প্রামাণিত হয়।
পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD