শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৪০ সময় দেখুন
২৬

চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। 
এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে।
পরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ।
এ সময় মায়ের দুধের উপকারিতা নিয়ে বক্তব্য দেন গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন। তিনি বলেন, শিশুর সুস্বাস্থ্যের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। শিশুর জন্মের পর ১ ঘণ্টার মধ্যে সালদুধ খাওয়ালে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, শিশুর জন্মের ছয় মাসের মধ্যে মাতৃদুগ্ধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। শিশুর স্বাভাবিক বিকাশে মাতৃদুগ্ধই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক ( সার্বিক)  মিজানুর রহমান বলেন, শিশুর খাবারের তালিকায় বাইরের প্যাকেটজাত দুধ রাখা যাবে না। কিছু ক্ষেত্রে তা শিথিলযোগ্য। মায়ের দুধ শিশুর ক্রমবিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আরও বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
অন্যান্যদের উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, চুয়াডাঙ্গা জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডল, সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD