শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব ও সুষ্ঠুভাবে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪১০ সময় দেখুন
৩২

চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব ও সুষ্ঠুভাবে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :(৫-১০-২৫) চুয়াডাঙ্গায় নির্বাচনী দায়িত্ব ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে আজ ৫ অক্টোবর সকাল ১০টায় পুলিশ লাইন্সে ০৩ দিনব্যাপী ১ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, সংসদ নির্বাচনসহ যেকোন স্থানীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা, শৃঙ্খলা, আইনগত জ্ঞান এবং মাঠ পর্যায়ের সক্ষমতা বৃদ্ধি ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে আমাদের দক্ষতা ও দায়িত্ববোধের যথাযথ প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করবেন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ বিভিন্ন বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
প্রশিক্ষণে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ মিনহাজ-উল-ইসলাম,সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD