April 20, 2026, 12:35 am
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

চুয়াডাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, October 8, 2025
  • 329 সময় দেখুন

চুয়াডাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : (৮-১০-২৫): “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ০৮ অক্টোবর বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, চুয়াডাঙ্গার আয়োজনে “জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫” উপলক্ষে নানাবিধ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে দোয়েল মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক )আহমেদ মাহবুব‑উল‑ইসলাম, এছাড়া সভায় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপারের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তর, চুয়াডাঙ্গার কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD