শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আলোচনা সভা: বীর মুক্তিযোদ্ধাদের রক্তে অর্জিত দেশে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না

নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৫ সময় দেখুন
৩৫

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর ইউনিয়ন শাখা কমিটি গঠনকে কেন্দ্র করে এক প্রাণবন্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার ফরিদপুর ঐতিহ্যবাহী রহযরত মাওলানা আবু আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গাউছ পাক (র:) মাজার শরীফ জামে মসজিদের সামনে খোলা আকাশের নিচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার সহ-সভাপতি রিপন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেরাজ মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. আনোয়ার পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার পারভেজ বলেন, “আমাদের পিতারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হিসেবে আমাদের ধমনীতেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রক্ত প্রবাহিত। এই স্বাধীন ভূখণ্ডে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ইস্পাতকঠিন প্রতিরোধ গড়ে তুলব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া ও মো. সোহেল মিয়া এবং সদস্য মো. মিনহাজুর রহমান ও শামীম মিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া সংগঠনের ভিত্তি মজবুত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “মুক্তিযোদ্ধাদের হাতকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে খুব দ্রুততম সময়ের মধ্যে কুলিয়ারচরের ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠন করা হবে। আমাদের এই ঐক্য কেবল কাগজে-কলমে নয়, রাজপথেও থাকবে।”

আলোচনা সভা থেকে সমাজ সংস্কার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। বক্তারা শক্ত কণ্ঠে অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সমূল উৎপাটন করতে হবে। সরকারের পাশাপাশি মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রহরীর ভূমিকা পালন করবে এবং অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”

উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD