শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

কুলিয়ারচরে আগাম নির্বাচনী হাওয়া; উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট মশিউর রহমান

মোছা:নিলুফা আক্তার নীলা,কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
৪৩

তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগাম সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। হাট-বাজার, গ্রাম-গঞ্জ আর পাড়া-মহল্লায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর চর্চা। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় উঠে এসেছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুলিয়ারচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মশিউর রহমানের নাম।

উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় অ্যাডভোকেট মশিউর রহমান ইতোমধ্যে জনসেবায় নিজের মেধা ও অভিজ্ঞতা প্রমাণ করেছেন। পূর্বে ১নং গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেন। এছাড়া স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনি সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন।

অ্যাডভোকেট মশিউর রহমানের সম্ভাব্য প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উপজেলার সাধারণ মানুষ ও তার কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। সমর্থকরা ইতোমধ্যে তার পক্ষে মাঠে নেমেছেন এবং বিভিন্ন স্তরে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন।

স্থানীয়দের মতে, কুলিয়ারচরকে একটি আধুনিক ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতার বিকল্প নেই।

মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেট মশিউর রহমান বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছেন তারা।

কুলিয়ারচরের সার্বিক উন্নয়ন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্য নিয়ে তার কর্মী-সমর্থকরা সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করছেন।

দীর্ঘ রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুলিয়ারচরের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে যেতে চান প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD